আগরতলা, ৬ সেপ্টেম্বর : অসহায় সংখ্যালঘু গৃহবধূ রুছিয়া খাতুন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। বিশালগড় থানার পুলিশের হয়রানির শিকার এই গৃহবধূ। তার বাড়ি সোনামুড়া থানা অন্তর্গত রাঙ্গামাটি পঞ্চায়েতের বেরীপাড়া এলাকায়।
তিনি বলেন, ২০২১ সালের ৯ জানুয়ারিতে একটি গাড়ি ক্রয় করেছিলেন। গাড়িটির নম্বর টি আর ৮- 1507 যেইদিন গাড়িটি ক্রয় করে বাড়ির সামনে রেখেছিলেন তারপরের দিন গাড়িটি চুরি হয়ে যায়। এই গাড়ি দিয়ে গবাদি পশু চুরি করে নিয়ে যাওয়ার সময় বিশালগড় থানায় এলাকায় দুর্ঘটনার মধ্যে পড়ে চোর এবং গবাদি পশুর মৃত্যু হয়। বিশালগড় থানায় মামলা নেওয়া হয়। ২০২৪ সালে ২৪ জুলাই বিশালগড় মহকুমা আদালত থেকে সংখ্যালঘু গৃহবধূ গাড়িটির বেইল অর্ডার পায়। কিন্তু এক বছর ধরে গৃহবধ বিশালগড় থানায় দৌড়ঝাপ করছে। তার গাড়িটিকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু বিশালগড় থানার পুলিশ এক বছর ধরে মহিলাকে আজ দেবে কাল দেবে পরশু দেবে বলে ঘুরাচ্ছে। গাড়িটি কোথায় রয়েছে কিছুই জানাচ্ছে না পুলিশ।
গোপন সূত্রে খবর গাড়িটির সমস্ত যন্ত্রপাতি চাকা সব নাকি বিক্রি হয়ে গেছে বিশ্রামগঞ্জ স্থিত সিপাহী জলা পুলিশ সুপার অফিস থেকে। যার ফলে বিশালগড় থানার পুলিশ মহিলাকে তার গাড়ি ফিরিয়ে দিতে পারছে না। অসহায় মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন।

