অমৃতসর, ৫ সেপ্টেম্বর: পাঞ্জাবের বন্যাপীড়িত অমৃতসর জেলার গোণেওয়ালা গ্রামে এক ৬০ বছর বয়সী ব্যক্তি সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় সেনার বজ্র কোর -এর প্যান্থার ডিভিশন তাঁকে উদ্ধার করে জীবন বাঁচায়। এই সাহসিক উদ্ধার ‘অপারেশন রাহাত’-এর আওতায় পরিচালিত হয়।
সেনার পক্ষ থেকে জানানো হয়েছে: অমৃতসর জেলার গোণেওয়ালা গ্রামে বন্যা কবলিত এলাকায় ৬০ বছর বয়সী সাপ কামড়ে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে, প্রাথমিক চিকিৎসা দিয়ে রামদাসে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।”
প্যান্থার ডিভিশনের নেতৃত্বে সেনা লাগাতার বন্যা-ত্রাণে কাজ করে চলেছে, বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার, জরুরি চিকিৎসা পরিষেবা, খাদ্য, জলের জোগান, বিচ্ছিন্ন এলাকায় পৌঁছনো। এই উদ্ধারকারী কর্মকাণ্ড পাঞ্জাব ও জম্মুর বিভিন্ন জেলায় বড় পরিসরে চলছে। সেনার ৪৭টি কলাম মোতায়েন করা হয়েছে মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় ।

