News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রীনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমাণে অবৈধ বাংলাদেশি সামগ্রী
Image

শ্রীনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমাণে অবৈধ বাংলাদেশি সামগ্রী

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর : সাব্রুম মহকুমার সীমান্ত এলাকা শ্রীনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমাণে অবৈধ বাংলাদেশি সামগ্রী। ঘটনাকে ঘিরে বাস যাত্রীসহ জনমনে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা একেবারে বিলোনিয়া শহরের বিলোনিয়া থানার সামনেই।

গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশ থানার সামনেই টিআর০৭- ১২৬৭ নম্বরের বাস গাড়ি দেবনাথ এক্সপ্রেস থেকে ১০ বস্তা অবৈধ বাংলাদেশি সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তী সময়ে দেখা যায় বস্তা ভর্তি প্রায় ৭৫০ কফির প্যাকেট যা বাংলাদেশ থেকে আনা হয়েছিল। যদিও পুলিশ এই বিষয়ে গাড়ি এবং কোন ব্যক্তিকে আটক করেনি। বাসের চালক এবং কন্ট্রাক্টর জানান শ্রীনগর থেকে আসার পথে ঋষ্যমুখ ব্লক এলাকার কৃষ্ণনগর বাজার থেকে এই বস্তাগুলি গাড়িতে উঠে। কিন্তু চালক ও কন্টাকটার উভয়েই জানায় বস্তা গুলিতে কি রয়েছে তারা কিছুই জানেনা। তবে এই বস্তা গুলি আগরতলা যাবে সেটাই বলা হয়েছিল। বস্তা গুলি তুলে দিয়েছিল কৃষ্ণনগর এলাকার তপন পাল।

বাসের কন্ট্রাক্টর আরো জানায় এই বস্তা গুলি নাকি আগরতলা থেকে কৃষ্ণনগর এসেছিল এবং আবার কৃষ্ণনগর থেকে আগরতলা চলে যাচ্ছে। প্রতিটি কফির প্যাকেট ১২০ গ্রাম করে হবে। প্যাকেটের গায়ে ১৫০০টাকা লেখা যেখানে আনুমানিক প্রায় বাংলাদেশী দুই লক্ষ টাকার সামগ্রী হতে পারে বলে ধারণা। কিন্তু প্রশ্ন হল অবৈধ বাংলাদেশী সামগ্রী আটক করার পর তদন্তের জন্য হলেও পুলিশ কেন বাসের চালক, কন্টাকটার এবং গাড়িটি আটক করেনি এই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এখন দেখার বিষয় তদন্ত করতে গিয়ে পুলিশ কৃষ্ণনগর এলাকার বাসিন্দা তপন পাল কে ডেকে আনে কিনা। তবে শ্রীনগর থেকে আগরতলাগামী বাসগুলি যে সন্দেহের তালিকায় রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top