বিশালগড়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ছোট গাড়ি

বিশালগড়, ৩১আগস্ট : দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলো একটি ছোট গাড়ি। ঘটনাটি ঘটে আজ বিশালগড় ২ নং গেট রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন এক ব্যক্তি নিজ গাড়ি নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটি গাড়িকে কেন্দ্র করে বাস চালকের সঙ্গে অন্য এক চালকের বাকবিতণ্ডা হয়। অভিযোগ, ওই গাড়িটিকে ওভারটেক করতে গিয়েই যাত্রীবাহী বাসটি সামনে থাকা চলন্ত ছোট গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। ফলে ছোট গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
সৌভাগ্যবশত, গাড়িটির ভেতরে কেউ না থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে যাত্রী থাকলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।