News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সৎ মায়ের অমানবিক অত্যাচারে গুরুতর আহত তিন কন্যা

সৎ মায়ের অমানবিক অত্যাচারে গুরুতর আহত তিন কন্যা

আগরতলা, ২৯ আগস্ট : মেলাঘরে সৎ মায়ের অমানবিক অত্যাচারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ফুটন্ত গরম জলে ঝলসে গেল তিন কন্যা। গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।অভিযোগ, মহিদুর আলী নামে এক ব্যক্তি প্রথম স্ত্রী ফারিয়া আক্তার থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন হাজরা বিবিকে। এরপর থেকেই অশান্তি বাড়তে থাকে দুই পক্ষের মধ্যে।

গতকাল অশান্তির জেরে ঘটল ভয়ঙ্কর কাণ্ড। অভিযোগ, ঝগড়ার সময় দ্বিতীয় স্ত্রী হাজরা বিবি ধারালো অস্ত্র দিয়ে প্রথম স্ত্রী ফারিয়ার আঙুল কেটে দেন। পরে ফারিয়ার তিন মেয়ে—সেলিনা আক্তার, সাবনোর আক্তার ও খুশি আক্তার প্রশ্ন তোলে কেন তাদের মা-কে এমনভাবে আঘাত করা হলো। তখনই ক্ষিপ্ত হয়ে সৎ মা হাজরা বিবি তাদের গায়ে ঢেলে দেয় ফুটন্ত জল। গুরুতর আহত অবস্থায় মা ও তিন মেয়ে সহ সেলিনা আক্তারের তিন বছরের কন্যা শিশু ফারিয়া আক্তার ভর্তি করা হয়েছে গোমতী জেলা হাসপাতালে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরকে পুর মহিলা থানার পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। মা-সহ আহত তিন মেয়ের উপর এই অমানবিক নির্যাতনে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top