News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে ‘ই-ভিটারা’ ব্যাটারি গাড়ির সূচনা ও হাইব্রিড ব্যাটারি ইলেক্ট্রোড প্ল্যান্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

গুজরাটে ‘ই-ভিটারা’ ব্যাটারি গাড়ির সূচনা ও হাইব্রিড ব্যাটারি ইলেক্ট্রোড প্ল্যান্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

আহমেদাবাদ, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের হংসলপুরে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি ‘ই-ভিটারা’-এর সূচনা করেন। এই গাড়ি শতাধিক দেশে রপ্তানি করা হবে, যার মধ্যে রয়েছে ইউরোপ ও জাপানের মতো প্রধান বাজার। দুই দিনের গুজরাট সফরের অংশ হিসেবে মোদী আজ সুজুকি মোটর প্লান্টে গাড়ি ও প্রযুক্তির প্রদর্শনী ঘুরে দেখেন।

স্বচ্ছ জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে আজ আরও এক বড় পদক্ষেপ নিল ভারত। প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করলেন দেশেই তৈরি হাইব্রিড ব্যাটারির ইলেক্ট্রোড উৎপাদন। গুজরাটের হংসলপুরে অবস্থিত টিডিএস লিথিয়াম-আয়ন ব্যাটারি প্ল্যান্ট-এ এই উৎপাদন শুরু হয়েছে। এটি তোশিবা, ডেনসো ও সুজুকির যৌথ উদ্যোগে তৈরি। এই প্ল্যান্ট দেশীয় উৎপাদন বাড়াবে এবং সবুজ শক্তি ও প্রযুক্তিতে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, “আজকের দিনটি ভারতের আত্মনির্ভরতার অভিযানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ আমরা কেবল ‘মেক ইন ইন্ডিয়া’র নতুন অধ্যায় শুরু করলাম না, বরং ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর দিকেও আরও দৃঢ় পদক্ষেপ নিলাম।”

তিনি আরও বলেন, এই প্রকল্প শুধু ভারতের প্রযুক্তিগত অগ্রগতিকে নয়, ভারত ও জাপানের মৈত্রীকেও এক নতুন মাত্রা দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোদী লেখেন, “এই প্রকল্প ভারতের গ্রিন মোবিলিটি লক্ষ্য পূরণে বড় অনুঘটক হবে এবং ব্যাটারি ইকোসিস্টেমকে শক্তিশালী করবে।” তিনি জানান, এই ব্যাটারি প্ল্যান্টে উৎপাদিত ৮০ শতাংশেরও বেশি উপাদান এখন থেকে ভারতেই তৈরি হবে—যা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এক বড় সাফল্য।

প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতের আছে গণতন্ত্রের শক্তি, জনসংখ্যাগত সুবিধা, এবং দক্ষ জনবল। এই তিনটি মিলে ভারতের প্রতিটি অংশীদারের জন্য তৈরি করছে এক জয়যুক্ত পরিস্থিতি।”

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে মারুতি সুজুকির মতো সংস্থাগুলি আজ ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে উঠেছে।

এই প্রকল্পের মাধ্যমে গ্রীন এনার্জি উৎপাদন ও বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে ভারতের অগ্রযাত্রা আরও গতি পাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Releated Posts

৪ মে-র পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের একে একে চিহ্নিত করে জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী মোদি

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্নীতি ও সাধারণ মানুষের অর্থ লুটের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতাকে ৪…

ByByNews Desk Apr 9, 2026

তৃণমূলের সময় শেষ, ৪ মে-র পর বাংলায় শুরু হবে উন্নয়নের নতুন যুগ: আসানসোলে প্রধানমন্ত্রী মোদি

আসানসোল, ৯ এপ্রিল (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে এবং ৪ মে-র পর পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন যুগের…

ByByNews Desk Apr 9, 2026

মমতা বনাম শুভেন্দু: সম্পত্তি ও মামলার সংখ্যায় এগিয়ে বিরোধী দলনেতা

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন হাই-প্রোফাইল লড়াইয়ে মুখোমুখি মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 9, 2026

নন্দীগ্রামের ফল গোটা বাংলায় প্রতিফলিত হবে, বিশেষত ভবানীপুরে: প্রধানমন্ত্রী 

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ২০২১ সালের নির্বাচনী ফলাফল এবার গোটা পশ্চিমবঙ্গে প্রতিফলিত…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top