নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক

আগরতলা, ২২ আগস্ট : ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে দুই যুবককে আটক করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাধাকিশোরপুর মহিলা থানার অন্তর্গত উদয়পুর রেল স্টেশন এলাকায়।

সংবাদে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ মিঠুন দেবনাথ(২৪), বুয়ার দেববর্মা(২৪) বাড়ি সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকার বাসিন্দা এক নাবালিকা কন্যাকে টিআর০৭-৩৫৪৫ ওয়াগনার গাড়ি করে উদয়পুর রেল স্টেশন নিয়ে যায় এবং রেলস্টেশনে নিয়ে গিয়ে গাড়িতেই নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। রাত আনুমানিক দশটা নাগাদ মোহনভোগ যাওয়ার পথে কাকরাবন থানার নাকা পয়েন্টে চেকিং করার সময় ওয়েগনার গাড়ি সহ দুই যুবক ও এক নাবালিকা মেয়েকে আটক করে। নাবালিকা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে ঘটনাটি। পরবর্তী সময় রাধাকিশোর পুর মহিলা থানায় খবর দেওয়া হয়।

শুক্রবার নাবালিকা মেয়েটি এই ঘটনাটি তার পরিবারের জানালে তারা ওই দুই যুবকের বিরুদ্ধে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করেন। রাধা কিশোরপুর মহিলা থানায় পুলিশ এই অভিযোগ গ্রহণ করেই শুক্রবার দুপুরে ঘটনাস্থলে ফরেনসিক টিম গাড়িটিকে নিয়ে পর্যবেক্ষণ করে।

এই ব্যাপারে রাধাকিশোর পুর মহিলা থানায় একটি মামলা রুজু হয়। যার নম্বর ৩০/২০২৫ এবং ৬৪১/৬১(২) বিএনএস এবং পক্সো আইনে একটি মামলা নথিভুক্ত করে। রাধা কিশোর পুর মহিলা থানার পুলিশের পক্ষ থেকে সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্যাতিতা নাবালিকা মেয়েটিকে শারীরিক পরীক্ষা করা হয় হাসপাতালে নিয়ে গিয়ে। মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর রুবি বৈদ্য ঘটনার তদন্ত শুরু করেছে।