আগরতলা, ২০ আগস্ট : জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভাগ্নের হাতে আক্রান্ত হয়েছে মামা। ওই ঘটনায় কমলপুর পূর্বলাম্বু এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাগ্নে মামার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর কলাছড়ি থেকে জেলাসভাধিপতির ব্যবহার করা গাড়ি দিয়ে আহতকে কমলপুর বি এস এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ঘটনার বিষয়ে কেউ মুখ খুলতে চায়নি। আহত ব্যক্তির নাম পরিমল দাস (৪৮)। তিনি আবার জেলাধিপতির ভাসুর হন সম্পর্কে। আর যে আঘাত করেছে তার নাম অঙ্কন দাস। সে পরিমল দাস ‘র ভাগ্নে। হাসপাতাল থেকে পুলিশকে জানানো হলেও পুলিশ হাসপাতালে আসেনি। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

