কাটাখালের জলে পড়ে মৃত্যু হল এক শিশুর

আগরতলা, ২০ আগস্ট : কাটাখালের জলে পড়ে মৃত্যু হল এক শিশুর। মৃত্যু শিশুর নাম নুর মোহাম্মদ, তার বয়স আড়াই বছর। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে ভাটি অভয়নগর মোল্লাপাড়া এলাকায়।

ঘটনার বিবরনে জানা যায়, শিশুর বাবা খোকন মিয়া এবং মায়ের সঙ্গে ঘরেই খেলছিল নুর। হঠাৎ বাবা – মা দুজনেরই ঘুম ধরে যায়। তখন আড়াই বছরের শিশু নূর মোহাম্মদ সবার অলক্ষ্যে ঘর থেকে বেরিয়ে আসে। তাদের বাড়ির পাশ দিয়েই কাটাখালের জলে নামার রাস্তা রয়েছে। সেই রাস্তা ধরেই কাটা খালে নেমে ডুবে যায় শিশুটি। হঠাৎ প্রতিবেশীদের নজরে পড়লে তারা শিশুটিকে জল থেকে তুলে আনে। সঙ্গে সঙ্গে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে। মূলত অসাবধানতার জেরেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিমত স্থানীয়দের।