News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে নেই বিদ্যুৎ, পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী
Image

শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে নেই বিদ্যুৎ, পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

আগরতলা, ১৩ আগস্ট : আজ শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকায় লোকজনেরা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে। দুরদুরান্ত থেকে আগত লোকজনেরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সঠিকভাবে পরিষেবা না পেয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন।

জানা গিয়েছে, মহকুমা শাসকের কক্ষে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা থাকার ফলে কক্ষের বাইরে কি হচ্ছে তা সঠিকভাবে বলতে পারছেন না মহকুমা শাসক। একদিকে লোকজনেরা পরিষেবা পাচ্ছেন না। এই ধরনের চিত্র লক্ষ্য করার পর মহকুমা শাসক মনোজ কুমার সাহার ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সাধারণ লোকজনেরা। একে তো গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁরিয়ে রয়েছে অপরদিকে কর্মীদের এইধরনের আচরন দেখে সকলে খুবই মর্মাহত হয়ে রয়েছেন।

অভিযোগ, মহকুমা শাসকের কার্যালয়ে একটি জেনারেটার থাকলেও তেল বাঁচানোর জন্য এই জেনারেটার চালু করা হয়না। যদি সঠিক সময়ে জেনারেটার চালু করে আধার সহ গুরুত্বপূর্ন দপ্তর গুলির কাজ চালু রাখা যেতো তাহলে লোকজনেরা অসুবিধার সন্মুখিন হতে হতোনা।

Releated Posts

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

তেলিয়ামুড়ায় ফের বেপরোয়া গতির বলি সাধারণ মানুষ, প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল: আবারও বেপরোয়া গতির জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকলো তেলিয়ামুড়া। সোমবার করইলং এলাকায় তেলিয়ামুড়া বাজারমুখী…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

কৈলাসহর থানার পুলিশের বড় সাফল্য, ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

কৈলাসহর, ১৩ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার দুপুরে একটি ভিআইপি গাড়ি থেকে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ, প্রতিবাদে ভেলুয়ারচড়ে সড়ক অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনে ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপের ঘটনার জেরে ভেলুয়ারচড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আজ ওই ঘটনার…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top