রাজ্যের কলেজগুলিতে দুর্নীতি মুক্ত ক্যাম্পাস গঠনের দাবিতে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১ আগস্ট : রাজ্যের কলেজগুলিতে দুর্নীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি শুক্রবার আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে। মিছিলটির ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এসঅফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন কলেজগুলোর ক্যাম্পাসের মধ্যে দুর্নীতির মৌচাক তৈরি হয়েছে। এই দুর্নীতি মুক্ত ক্যাম্পাসের জন্য আজকে বিক্ষোভ মিছিল সংঘটিত করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। কলেজগুলিতে বিজেপির ছাত্র সংগঠনগুলি অনিতে কাজকারবারে লিপ্ত হচ্ছে। এর বিরুদ্ধে শিক্ষা দপ্তর কে করা পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।