আগরতলা, ২৪ জুলাই : যান দূর্ঘটনায় আগত হয়েছে পাঁচজন ব্যক্তি। তার মধ্যে চারজন স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী ছিল। আজ সকালে রঘুনাথপুর রাম ঠাকুর আশ্রম সংলগ্ন সড়কে ওই দূর্ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। এদিকে, খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন এলাকার বিধায়ক সুশান্ত দেব।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে রঘুনাথপুর রাম ঠাকুর আশ্রম সংলগ্ন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটো উল্টে যায়। ওই ঘটনায় আহত হয়েছে চারজন স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী এবং গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।
এদিকে, খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন এলাকার বিধায়ক সুশান্ত দেব।
তিনি চিকিৎসকদের সাথে কথা বলেন এবং দুর্ঘটনাগ্রস্ত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন।

