“এক পেড় মা কে নাম” অভিযানে অংশ নিলেন সাংসদ রাজীব

আগরতলা, ১৯ জুলাই : “এক পেড় মা কে নাম” অভিযানে অংশ নিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য৷ আজ খয়েরপুর আমতলী বাইপাস রোডে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, বিজেপি সভাপতি তথা সাংসদ রাজিব ভট্টাচার্য্য, ভারপ্রাপ্ত জেলা সভাপতি প্রতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশজুড়ে “এক পেড় মা কে নাম” অভিযান ব্যাপক সাড়া ফেলেছে।
এই অনন্য উদ্যোগের অংশ হিসেবে আজ খয়েরপুর আমতলী বাইপাসের দুই প্রান্তে এক বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তাঁর কথায়, এই মহৎ উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা যেমন বাড়ছে, তেমনি প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ববোধও আরও দৃঢ় হচ্ছে।