News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুতের মূল্য বৃদ্ধির ও স্মার্ট মিটারের প্রতিবাদে বিক্ষোভে সামিল সদর জেলা কংগ্রেস
Image

বিদ্যুতের মূল্য বৃদ্ধির ও স্মার্ট মিটারের প্রতিবাদে বিক্ষোভে সামিল সদর জেলা কংগ্রেস

আগরতলা, ১৪ জুলাই : বিদ্যুতের মূল্য বৃদ্ধির ও স্মার্ট মিটারের প্রতিবাদে সরব হয়েছে সদর জেলা কংগ্রেস। আজ সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বনমালীপুর বিদ্যুৎ নিগম কার্যালয়ের সামনে বিক্ষোভ সামিল হয়েছেন নেতৃত্বরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতৃত্বরা অভিযোগ করেন, স্মার্ট মিটারের নামে গরিব অংশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে ঠেলে দিচ্ছে। তাছাড়া বিভিন্ন ভাবে গ্রাহকদের পকেট কাটার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক বিদ্যুৎ বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে, জনগণের আয় নেই। তার উপর সরকারের এই স্মার্ট মিটারের বাড়তি চাপ এসে পড়েছে। সরকারের তরফ থেকে জনগণকে আগাম না জানিয়ে বিদ্যুতের বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আজ সরব হয়েছে সদর জেলা কংগ্রেস।

এদিন বিক্ষোভ কর্মসূচীতে স্মার্ট মিটার বন্ধ করা, বিদ্যুতের দাম কমানো ও নিয়মিত বিদ্যুৎ পরিষেবা বহাল রাখার দাবি জানানো হয়।

Releated Posts

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026

বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে…

ByByReshmi Debnath Aug 12, 2026

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top