আগরতলা,১৪ জুলাই : গতকাল রাতে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত দুর্গাপুর এলাকায় একটি দোকানে চুরির ঘটনা চরম নিরাপত্তা প্রশ্ন তুলে দিয়েছে। দোকানটি অবস্থিত ছিল এক পুলিশকর্মীর বাড়ির মধ্যেই, যা আরও বিস্ময়ের।
জানা গেছে, গভীর রাতে একদল চোর দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ২০ হাজার টাকা এবং প্রায় ৫ হাজার টাকার বিভিন্ন পণ্যসামগ্রী চুরি করে নিয়ে যায়। দোকান মালিক সুশান্ত মালাকার সকালে দোকানের চিত্র দেখে হতবাক হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে কৈলাসহর থানায় অভিযোগ জানান। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করলেও, প্রশ্ন উঠছে—যেখানে পুলিশকর্মীর বাড়িতে থাকা দোকানই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, প্রশ্ন উঠেছে।

