পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে চুরাইবাড়ি অতিক্রম করে অসমে প্রবেশ করলেন ডেভিড মুড়াসিং

আগরতলা, ১২ জুলাই : পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে চুরাইবাড়ি অতিক্রম করে অসমে প্রবেশ করলেন তিপরা মথা নেতা ডেভিড মুড়াসিং।

প্রসঙ্গত, বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছে তিপরা মথা। গত ৫ জুলাঔ অনুপ্রবেশ রুখতে মথার নেতৃত্বরা পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ওইদিন আগরতলার উত্তর গেইট থেকে পায়ে হেঁটে দিল্লির যন্তর মন্তরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন তিনি।

তিপরা মথা নেতা ডেভিড মুড়াসিংয়ের কথায়, বাংলাদেশি অনুপ্রবেশের কারণে রাজ্যের অনেক লোক তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নিজের জায়গায় থেকে নিজেদের সংগ্রাম করতে হচ্ছে অস্তিত্ব জানান দিতে। এই বিষয়ে বহু ডেপুটেশন৷ সহ আন্দোলন করতে হয়েছে কিন্তু তার কোন সূরাহা হয়নি। তাই বাধ্য হয়ে দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ অনুপ্রবেশ রুখতে পদযাত্রায় শামিল হয়েছেন তিনি।