News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, গৃহবধূকে ছুরিকাহত করে ঘরে লুটপাট চোরের
Image

রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, গৃহবধূকে ছুরিকাহত করে ঘরে লুটপাট চোরের

আগরতলা, ৮ জুন: রাতের আঁধারে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হল আগরতলার চন্দ্রপুর ইছামোয়া এলাকায়। একাকিত্বের সুযোগ নিয়ে বাড়ির গৃহবধূকে ছুরিকাহত করে ঘরে লুটপাট চালায় চোরের দল। ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনার বিবরণে আগরতলা চন্দ্রপুর ইছামোয়া এলাকার বাসিন্দা মলিনা ঘোষ জানান, গতকাল রাতে প্রতিদিনের মতো উনি এবং উনার স্বামী বাড়ির অপর একটি ঘরে ঘুমোতে যান। বাড়ির নতুন ঘরে ওনার পুত্রবধূ একা ঘুমিয়ে ছিলেন। ওনার দুই ছেলে খারচি পুজোয় বেড়াতে গিয়েছিল। তাদের বাড়িতে আসতে দেরি হবে জেনে উনার পুত্রবধূ ঘুমিয়ে পড়েন। এদিকে রাত প্রায় একটা নাগাদ দরজায় আওয়াজ হলে উনার পুত্রবধূ ভাবেন, যে তার স্বামী এসেছে। এই ভেবে দরজা খুলতেই মুখ বাঁধা অবস্থায় দুই চোর ঘরে প্রবেশ করে গৃহবধূকে আজকে ঘরে যা আছে সব বার করে দিতে হবে। তাদের হাতে ধারালো ছুরি ছিল, সেই ছুরি দিয়েই গৃহবধুর দুই হাতে আঘাত করে চোরের দল।

মলিনা ঘোষ জানিয়েছেন, তারা কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলেন, তাই তাদের বাড়ির সব স্বর্ণালংকার উনার গৃহবধূর বাপের বাড়িতে ছিল। বাড়িতে তেমন কিছু ছিল না। তাই চোরেরা ঘরে প্রবেশ করে সব আলমারি লণ্ডভণ্ড করলেও তেমন কিছু উদ্ধার করতে পারেনি। ঘরের আলমারিতে ছোট ছোট কিছু স্বর্ণলঙ্কার ছিল, সেগুলি নিয়েই ১০ মিনিটের মধ্যে চম্পট দেয় চোরের দল। ঘটনার বিবরণ দিয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে শহরতলী এলাকায় এ ধরনের ঘটনা গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।

———–

Releated Posts

টিটিএএডিসি নির্বাচন ঘিরে বিক্ষোভ, রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার

আগরতলা, ৯ এপ্রিল: হেজামারায় দলীয় প্রচার মিছিল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।…

ByByReshmi Debnath Apr 9, 2026

বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকৃত থানসা: মুখ্যমন্ত্রী

আগরতলা, এপ্রিল ৯: মথা ভেবেছিল তাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমরাও ভেবেছিলাম মথাকে…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top