News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে রড চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই চোর
Image

বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে রড চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই চোর

বিশালগড়, ২৯শে জুন : ছুটির দিনে রড চুরি করতে গিয়ে এলাকাবাসী ও নাইট গার্ডের হাতে ধরা পড়ল দুই চোর। রবিবার সকালে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে এই ঘটনা ঘটে। জানা গেছে, নেশার টাকা জোগাড় করতেই এই নেশাগ্রস্ত যুবকরা প্রতিনিয়ত এলাকায় এমন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

সকালে তিন চোর স্কুলের লোহার রড চুরি করতে যায়। স্কুলের নাইট গার্ডের হাতে দুই চোর ধরা পড়লেও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ এসে দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়।

দুপুরের দিকে এই দুই চোরকে এলাকাবাসীর একাংশ উত্তম-মাধ্যম দেয় বলে অভিযোগ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এলাকাবাসী অভিযোগ করেছেন যে এই নেশাগ্রস্ত যুবকরা নেশার টাকার জন্য এলাকায় বিভিন্ন চুরি ও অসামাজিক কাজ করে আসছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর হাত থেকে চোরদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, খোয়াই জেলা আদালতের রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত প্রদীপ নাথ চৌধুরী (৪০)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

ভারত শীঘ্রই লিভার রোগের রাজধানী হবে, লিভারকনে সতর্ক বার্তা বিশেষজ্ঞদের

আগরতলা, ২৯ জুন : লিভারের জটিল রোগ মানেই মৃত্যু পরোয়ানা নয়। আধুনিক  চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে লিভার সিরোসিস পর্যায়েও…

ByByReshmi Debnath Jun 30, 2026

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি নেতা রাজা সাহাকে সাময়িক বরখাস্ত

আগরতলা, ২৯ জুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির নেতা রাজা সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

অবসরের ১৪ বছর পরও বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষিকা প্রতিমা পালের অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুন: শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং একটি ব্রত—এই সত্যকে প্রতিদিন বাস্তবে রূপ দিচ্ছেন…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top