News Flash

  • Home
  • দিনের খবর
  • গোসাইগাঁওয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৮ জন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি
Image

গোসাইগাঁওয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৮ জন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি

গুয়াহাটি, ২৯ জুন – জমি বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে গোসাইগাঁওয়ের ২ নম্বর হাশরাওবাড়ি গ্রামে দুই পরিবারের মধ্যে সংঘটিত এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন নারী ও পুরুষ উভয়েই। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে আহতদের প্রাথমিক চিকিৎসার পর, গুরুতর আহতদের কোকরাঝাড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই জমির মালিকানা নিয়ে বিবাদ চলছিল সোমেশ আলি ও কামাল উদ্দিন নামের দুই পরিবারের মধ্যে। আজ সকালে সোমেশ আলির পরিবার জমিতে চাষ শুরু করলে কামাল উদ্দিনের পরিবারের সদস্যরা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কোনও পক্ষের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

প্রশাসনের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ঘটনার পর নতুন করে উত্তেজনা সৃষ্টি না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

Releated Posts

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top