যুব মোর্চার উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত মক পার্লামেন্ট

ধর্মনগর, ২৮ জুন : ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্দ্যোগে ‘মক পার্লামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের ঘোষিত জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই ছায়া সংসদে ইমারজেন্সিকে ভারতের ইতিহাসের ‘এক অন্ধকার অধ্যায়’ হিসেবে ব্যাখ্যা করা হয়।

এই ছায়া সংসদের মূল উদ্দেশ্য ছিল বর্তমান প্রজন্মকে ভারতের সংবিধান, গণতন্ত্র ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করা এবং ১৯৭৫-৭৭ সময়কালের জরুরি অবস্থার প্রেক্ষাপট ও প্রভাব তুলে ধরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় যুব মোর্চার সর্বভারতীয় সহ-সভানেত্রী অর্পিতা অপরাজিতা বাদাজেনা, বিধায়ক শম্ভুলাল চাকমা, অরুণাভ নন্দী, প্রদীপ দেববর্মা, উত্তর জেলার সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক যাদব লাল লাথ, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, শুভঙ্কর সাহা, কৃষাণ চক্রবর্তী এবং যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব।এই কর্মসূচিতে পাশাপাশি মগ সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন, তাদের সম্মুখীন বিভিন্ন সামাজিক সমস্যা এবং রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিয়েও বিশদে আলোচনা হয়।

বক্তারা ঐতিহ্যবাহী মগ জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও সামাজিক পরিমণ্ডলকে মূল ধারার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার আহ্বান জানান।