যোগেন্দ্রনগর রথযাত্রা উৎসবে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৭ জুন : যোগেন্দ্রনগর আদর্শ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত রথযাত্রা উৎসবে সামিল হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। রথের দড়ি টেনে সবার মঙ্গল কামনা করেন তিনি।

আজ আগরতলার যোগেন্দ্রনগর আদর্শ কলোনীস্থিত গৌর গোবিন্দ ভজন কুটির প্রাঙ্গনে আয়োজিত জগন্নাথ দেবের রথ যাত্রায় অংশ নিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। রথের দড়ি টেনে সবার মঙ্গল কামনা করেন তিনি।

এদিন তিনি বলেন, মহাপ্রভু জগন্নাথের মহা রথ যাত্রার শুভ তিথিতে ভক্তি, প্রেম ও আনন্দে মত্ত সারা বিশ্ব। এই ঐশ্বরিক পরিদর্শন সেবা, উত্সর্জন এবং ঐক্যের বার্তা নিয়ে আসে। রথ টানার সৌভাগ্য আবেগপ্রবণ করে দেয় সকল ভক্তের মন।

তাঁর কথায়, ভারতীয়দের মনে কৃষ্টি এবং সংস্কৃতিতে ভরপুর। বিভিন্ন সময়ে কমিউনিস্ট এবং মোঘল সহ মুসলিম শাসকরা কৃষ্টি এবং সংস্কৃতিকে ধ্বংস করার প্রয়াস চালিয়ে গিয়েছিল। কিন্তু কোনো লাভ হয়নি।