News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় ধরতি আবা জনভাগীদারী’ অভিযানে মন্ত্রী বিকাশ
Image

তেলিয়ামুড়ায় ধরতি আবা জনভাগীদারী’ অভিযানে মন্ত্রী বিকাশ

তেলিয়ামুড়া, ২৭ জুন : ‘ধরতি আবা জনভাগীদারী’ অভিযানের অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিশেষ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই ৫ হাজারেরও বেশি নাগরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি হাতে পেয়েছেন। শুক্রবার মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে উত্তর মহারানী স্কুলে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে।

এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।প্রায় দুই শতাধিক পরিবারের সদস্য, বিশেষত ছাত্রছাত্রীরা এদিনের শিবির থেকে এস টি সার্টিফিকেট, আধার কার্ড, পি আর টি সি সহ বিভিন্ন সরকারি নথি হাতে পান। এইসব নথি স্বয়ং মন্ত্রী বিকাশ দেববর্মা ও মহকুমা শাসক পরিমল মজুমদারের হাত দিয়ে বিতরণ করা হয়।

সাক্ষাৎকারে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, “বিগত সরকারের অবহেলার কারণে বহু ছাত্রছাত্রী এবং পরিবার সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। কিন্তু ধরতি আবা অভিযানের মাধ্যমে আজ তারা তাদের প্রাপ্য কাগজপত্র পাচ্ছে।” তিনি আরও জানান, আগামী দিনেও এই ধরনের শিবিরের মাধ্যমে যেসব মানুষ এখনও সরকারি নথি থেকে বঞ্চিত রয়েছেন, তাদের পাশে দাঁড়াবে প্রশাসন। এদিন সরকারি নথি হাতে পেয়ে এলাকার মানুষ অত্যন্ত খুশি হন এবং সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। এই প্রশাসনিক শিবির ধরতি আবা অভিযানের সফল বাস্তবায়নের দিকেই এক দৃঢ় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top