News Flash

Image

৩ জন বাংলাদেশের নাগরিক ও মহিলা টাউট আটক

আগরতলা, ২৭ জুন : তিনজন বাংলাদেশী নাগরিক সহ এক মহিলা টাউডকে গ্রেফতার করে আমতলী থানার পুলিশ।ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আমতলী থানার পুলিশ। শুক্রবার সমস্ত আইনের প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা শাখা পুলিশের সহযোগিতায় আমতলী থানার পুলিশ থানার সংলগ্ন বাইপাস সড়কে নাকা পয়েন্ট থেকে বাংলাদেশী নাগরিকসহ বিশালগড়ের এক মহিলা টাউট সহ মোট চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বিশালগড়ের ফিরোজা খাতুন নামে অভিযুক্ত মহিলার সাহায্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছেন। তারা কাজের উদ্দেশ্যে দিল্লি যাওয়ার জন্য আমতলী বাইপাস সড়ক হয়ে আগরতলা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল এবং ঠিক সেই সময় গোয়েন্দা শাখার পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে আমতলী থানার পুলিশ। বৃহস্পতিবার রাতেই ধৃতদের বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে।

বৃহস্পতিবার থেকেই ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আমতলী থানার পুলিশ। শুক্রবার সমস্ত আইনের প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top