News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎহীন কমলাসাগর ও দক্ষিণ মধুপুর ৩০ কার্ড এলাকা, ক্ষুব্ধ জনগণ বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে রাখেন, ঘটনাস্থলে পুলিশ
Image

বিদ্যুৎহীন কমলাসাগর ও দক্ষিণ মধুপুর ৩০ কার্ড এলাকা, ক্ষুব্ধ জনগণ বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে রাখেন, ঘটনাস্থলে পুলিশ

আগরতলা, ২৫ জুন : দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎহীন কমলাসাগর ও দক্ষিণ মধুপুর ৩০ কার্ড এলাকার বিভিন্ন বাড়িঘর। বারবার যোগাযোগ করার পরও সমস্যা সমাধান করছে না দপ্তর। আজ ক্ষুব্ধ জনগণ বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, প্রত্যেকদিন-রাত মিলিয়ে ২৪ ঘন্টার মধ্যে দুই ঘন্টা ও বিদ্যুৎ পাচ্ছে না ওই এলাকার জনগণ। মঙ্গলবার সন্ধ্যা বেলা এলাকায় বিদ্যুৎ নেই। বারবার ফোন করেও কাজ হয়নি।সারারাত্র এলাকায় কোনো বিদ্যুৎ পায়নি জনগণ। যার পরিপ্রেক্ষিতে সাধারণ অংশের জনগণ অনেক কষ্টে রাত কাটাতে হচ্ছে। ছেলে মেয়েদের পড়াশোনা করতে ব্যাঘাত করছে। অবশেষে বুধবার সকাল আটটা নাগাদ অফিসের একটি গাড়ি এলাকায় আসে বিদ্যুৎ সাড়ায় করার জন্য। এমন সময় এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে সেই বিদ্যুৎ অফিসের গাড়িটিকে আটক করে আন্দোলনে নামে। তাদের বক্তব্য ফোন করলে অফিসের ফোন কেন রিসিভ করছে না। আর কেন বারবার বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছে এলাকার জনগণ। দীর্ঘ তিন ঘন্টা বিদ্যুৎ অফিসের গাড়ি আটক করে রাখার পর ছুটে আসে মধুপুর থানার পুলিশ। কিন্তু এলাকার জনগণ কোনরকমে মানতে নারাজ।

তাদের বক্তব্য, এখানে বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা আসতে হবে এবং এক্ষুনি বিদ্যুৎ লাইন সারাই করে বিদ্যুৎ দিয়ে যেতে হবে।যা নিয়ে একপ্রকার তুমুল উত্তেজনা দেখা দেয় দক্ষিণ মধুপুর ৩০ কার্ড এলাকায়। যদিও এলাকার জনগণ জানান পরবর্তী সময়ে বিদ্যুৎ থেকে এলাকার জনগণ বঞ্চিত হলে বিদ্যুৎ অফিসের গাড়ি নয়, মধুপুর বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে। যদিও মধুপুর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খামখেয়ালিপনা নতুন কোন বিষয় নয়। গোটা মধুপুর এলাকা এমনকি মধুপুর বাজার প্রতিনিয়ত তাদের খামখেয়ালিপনায় হাট বাজার দিনেও অন্ধকারে থাকতে হচ্ছে।

Releated Posts

তপশিলি জাতি কল্যাণ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সেরা গোমতী জেলা

উদয়পুর, ৩০ জুন: ত্রিপুরা সরকারের তপশিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন ও কার্যকর তদারকির…

ByByReshmi Debnath Jul 1, 2026

বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়ক সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কড়া পদক্ষেপ, ৫ দিনের সময়সীমা, নোটিশ পেলেন ৬৭ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,৩০ জুন: মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসন ও বিশালগড় মহকুমা প্রশাসনের যৌথ পরিদর্শনকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 1, 2026

পানীয় জলের দাবিতে ইচাই লালছড়ায় পথ অবরোধ, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ

ধর্মনগর, ৩০ জুন: দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Jun 30, 2026

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অর্থহীন:  মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে ক্লাস বয়কট, সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ

মরাছড়া, ৩০ জুন: রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পিএমশ্রী মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে।…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top