আগরতলা, ২৪ জুন : আজ সকালে বঙ্গেশ্বর নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় প্রতাপগড় ঘোষপাড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে সাথে এলাকাবাসীরা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনার বিবরণে এক ব্যক্তি বলেন, আজ সকালে প্রতাপগড় ঘোষপাড়ায় এলাকায় দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা খোঁজাখুজি শুরু করলে দেখতে পান বঙ্গেশ্বর নদীর পাশে দেহ পড়ে রয়েছে। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, দেহ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়। হাত পায়ের বিভিন্ন অংশ শরীর থেকে আলাদা অবস্থায় রয়েছে। গতকাল রাতে ও গন্ধ পাওয়া যায় নি আজ গন্ধের পেয়ে খুঁজতে গিয়ে দেখা যায় মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

