আগরতলা, ১৮ জুন : টেট ওয়ান এবং টেট-টু এর ফলাফল সন্তোষজনক নয়। কেন এই ফলাফল আগামীদিনে তা নিয়ে আধিকারিকদের সাথে আলোচনা করা হবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেট-এর ফলাফল নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন টেট প্রশ্নপত্র নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, টেট পরীক্ষার্থীদের অভিযোগ প্রশ্নপত্রে একাধিক ভুল রয়েছে। সেই বিষয়ে টিআরবিটির আধিকারিকদের সাথে কথা হয়েছে। আধিকারিকদের অভিমত, তাঁদের দ্বারা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। এবিষয়ে টিআরবিটি আধিকারিকদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে। তারপরও যদি পরীক্ষার্থীরা সন্তুষ্ট না হয় তাহলে তাঁরা আদালতেও যেতে পারেন।
এদিন তিনি আরও বলেন, গতকাল প্রকাশিত হওয়া টেট ওয়ান এবং টেট-টু এর ফলাফল সন্তোষজনক নয়। কেন এই ফলাফল আগামীদিনে তা নিয়ে আধিকারিকদের সাথে আলোচনা করা হবে।

