রাজ্যেও পালিত ইদুজ্জোহা, বিভিন্ন জায়গায় নামাজ আদায়

আগরতলা, ৭ জুন : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিপুরায় উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ইদুজ্জোহা। আজ সকালে রাজধানী আগরতলায় গেদু মিয়া মসজিদে নামাজ পাঠ করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা।

প্রসঙ্গত, যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত ইদুজ্জোহা। এদিন মুসলিম ধর্মাবলম্বীরা আলিঙ্গনের মধ্য দিয়ে একে অপরকে আপন করে নিয়েছেন। আগরতলায় গেদু মিয়া মসজিদে নামাজ পাঠ করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা।এদিকে, পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে আজ কৈলাসহর টিলা বাজার জামে মসজিদের ঈদগা প্রাঙ্গনে নামাজ আদায় করেন মৌলানা শাহনাহাজ হুসেন।

তাছাড়া, বাবুর বাজারে নামাজ আদায় করেন মৌলানা হাবিল আহমেদ। এছাড়াও পশ্চিম বাজার জামে মসজিদ, রাঙ্গাউটি মসজিদ, ইরানি মসজিদ, গৌরনগর মসজিদ সহ বিভিন্ন মসজিদে নামাজ আদায় করা হয়। ঈদ উপলক্ষে টিলা বাজারে বসে মেলা। ঈদ উপলক্ষে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সকলকে শুভেচ্ছা জানান।