আগরতলা, ৪ জুন : উদয়পুর মহকুমা সুখ সাগর জলার জমিতে জল নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। ফলে, কৃষকরা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সিপিআইএম(এল)-র রাজ্য সম্পাদক পার্থ কর্মকার রাজ্য সরকারের নিকট অতিসত্বর সুখ সাগর জলার জল নিষ্কাশনের জন্য যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে উদয়পুর মহকুমা সুখ সাগর জলার জমিতে জল জমে আছে। সরকার থেকে জল নিষ্কাশনের কোন ব্যবস্থা না নেওয়ার ফলে কৃষকরা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত। সিপিআইএম- এল পক্ষ থেকে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সাংবাদিকদের জানান, সুখ সাগর জলা একটা শস্য ভান্ডার। এই জলাতে রেল লাইন নির্মাণের ফলে যেভাবে জলমগ্ন হয়ে আছে তাতে করে কৃষকেরা প্রচন্ডভাবে ক্ষতি সম্মুক্ষীন। এই নিয়ে বহুবার জেলা শাসক কিংবা মহকুমা শাসক কে জল নিষ্কাশনের ব্যবস্থার দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয় নি। ফলে ৫০০ থেকে ৬০০ কানি জমি জলমগ্ন হয়ে আছে বছরের পর বছর ধরে।
তিনি আরও বলেন, এবারও অতিবৃষ্টির ফলে সুখ সাগর জলা আবার জনমগ্ন হয়ে পড়েছে। ফলে কৃষকেরা জমি চাষ করতে পারছে না। জল জমার ফলে খিলপাড়া এলাকা বেশকিছু বাড়িঘড় জলমগ্ন হয়ে আছে। সরকারের কাছে আবারো দলের পক্ষে পার্থ কর্মকার দাবি জানিয়েছে অতি সত্বর সুখ সাগর জলার জল নিষ্কাশনের জন্য সরকার যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

