News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইট ভাট্টায় এক মহিলা শ্রমিকের মৃতদেহ উদ্ধার
Image

ইট ভাট্টায় এক মহিলা শ্রমিকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৭ মে : খোয়াই লালটিলার ইট ভাট্টায় এক মহিলা শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার বোনের দাবি, মৃতার স্বামী এবং তার সতীন খুন করেছে। এদিকে,খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং স্কোয়াড এবং ফরেন্সিক টিম। পুলিশ মৃতার স্বামী এবং সতিনকে গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে খোয়াই লালটিলার কাজ করতেন মঞ্জু মুন্ডা, বয়স ৩৭। তাঁর বাড়ি ধলাবিল মুন্ডা বস্তিতে। আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মৃতার বোন এবং পুলিশ। এদিকে, ছুটে গিয়েছে ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম।

মৃতার বোনের দাবি, মঞ্জু মুন্ডাকে তাঁর স্বামী এবং সতীন মিলে খুন করেছে। কারণ, গতকাল মঞ্জু তাঁর বোন জানিয়েছিলেন তাঁর স্বামী এবং সতীন তাঁকে বেধড়ক মারধর করেছে। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Releated Posts

এডিসি এলাকা বিজেপি মুখী, মানুষের আস্থা স্পষ্ট : কৃষিমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল:  বিরোধী দল জয়ী হলে আবার তারা বঞ্চনার মিথ্যা অভিযোগ তুলবে এতে বার বার ক্ষতি হচ্ছে…

ByByReshmi Debnath Apr 6, 2026

উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন। ভারতীয় জনতা পার্টির নীতি আগে…

ByByReshmi Debnath Apr 6, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

বকেয়া বিলের দাবিতে সিপাহীজলায় এজিএমকে ঘেরাও ঠিকাদারদের, ১০ এপ্রিল থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি

বিশালগড়, ৬ এপ্রিল: বকেয়া বিলের দাবিতে সিপাহীজলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসের এজিএম মৃত্যুঞ্জয় দাসকে ঘেরাও করলেন ইলেকট্রিক ঠিকাদাররা।…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top