News Flash

  • Home
  • দিনের খবর
  • বারগড়ে গাড়ির ভেতর জ্বলে যাওয়া দেহ উদ্ধার, রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু জুনিয়র ইঞ্জিনিয়ারের
Image

বারগড়ে গাড়ির ভেতর জ্বলে যাওয়া দেহ উদ্ধার, রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু জুনিয়র ইঞ্জিনিয়ারের

জয়পুর (কোরাপুট), ১৬ মে : ওড়িশার বারগড় জেলার বড়পালি ব্লকের এক জুনিয়র ইঞ্জিনিয়ার সন্দেহজনক পরিস্থিতিতে নিজ গাড়ির ভেতর মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। তাঁর দেহ মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল।

হালদিপালি ছক সংলগ্ন এলাকায় চন্দ্রশেখর ঝারিয়া নামক ওই ইঞ্জিনিয়ারের মৃতদেহ একটি হুন্ডাই ক্রেটা গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

জাতীয় সড়কের পাশে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা গাড়িটি স্থানীয়দের সন্দেহের উদ্রেক করে। গাড়ির কাছে গিয়ে তাঁরা দেখতে পান, ভিতরে একজন ব্যক্তি রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে গাড়ির জানালা ভেঙে দেহ উদ্ধার করেছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, গাড়ির এসি-র শর্ট সার্কিটের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মৃতের স্ত্রী জানান, চন্দ্রশেখর দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান এবং রাতে তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

তিনি বলেন, “আমি রাতভর ফোন করে গেছি, কিন্তু ও কোনও ফোন ধরেনি। আজ অফিস যাওয়ার পথে রাস্তায় ওর গাড়ি দেখে চিনে ফেলি। এসি-র শর্ট সার্কিটই কি ঘটনার কারণ, তা বলতে পারছি না।”

পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top