News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণধর্ষণ কান্ডে ছয় অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে সোপর্দ, জেল হেফাজতের নির্দেশ আদালতের
Image

গণধর্ষণ কান্ডে ছয় অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে সোপর্দ, জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিলোনিয়া, ১২ মে : গণধর্ষণ কান্ডের ঘটনায় ছয় অভিযুক্তদের বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ। তাদের একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল আবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ভাইকে সাথে নিয়ে নাবালিকা স্কুটি চেপে মেলাতে যাওয়ার জন্য আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সাত জন যুবক মিলে পথ আটকিয়ে ভাইকে ভয় দেখিয়ে নাবালিকা বোনকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিলোনিয়া থানাধীন মান্দারিয়া জঙ্গলে গণধর্ষন করে। শনিবার পর্যন্ত চলে নাবালিকার উপর ধর্ষণের ঘটনা। এই ধর্ষণ কান্ডের ঘটনা জানাজানি হতেই শনিবার রাতে শান্তিরবাজার থানাতে অভিযোগ জমা দেয় নাবালিকার পরিবার। বিলোনিয়া থানাতে এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত হয়েছে, যার নম্বর ২০২৫বিএলএন০৬।

সেই অভিযোগ মূলে দক্ষিণ জেলার তিন থানা শান্তির বাজার, বিলোনিয়া ও রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ রবিবার সন্ধ্যায় যৌথভাবে অভিযান চালিয়ে রাজনগর পিআর বাড়ি থানার অন্তর্গত বাথখলা চিকনথলি এলাকা থেকে অভিযুক্ত জনজাতি ছয় যুবককে গ্ৰেপ্তার করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে। অভিযুক্তদের বাড়ি বাথখলা, চিকনথলি এলাকায়। অভিযুক্তরা হল বিপারাই রিয়াং, আকাশ রিয়াং, দিলীপ রিয়াং , শুভজিৎ রিয়াং, উদয় রিয়াং। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে কিন্তু আরো একজন এখনো পলাতক। পলাতক অভিযুক্তকে জালে তুলতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অভিযুক্তদের আটক করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top