দিল্লির কেশব পুরমে কারখানায় ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে আবারও অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির কেশব পুরম এলাকার লরেন্স রোডে এইচডিএফসি ব্যাঙ্কের কাছে একটি কারখানায়। এই কারখানাটিতে জুতো তৈরি হত বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ১৪টি দমকলের ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দিল্লি দমকল সার্ভিসের ডেপুটি ফায়ার চিফ এস কে দুয়া বলেছেন, “আমরা সকাল ৭.২০ মিনিট নাগাদ একটি ফোন পাই। আমরা দমকলের ইঞ্জিন পাঠাই, আগুন তিনটি কারখানায় লেগেছে… ঘটনাস্থলে মোট ১৮টি দমকলের ইঞ্জিন রয়েছে এবং আগুন এখন নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানো হয়েছে, তবে শীতলীকরণের কাজ চলছে।”