সিপাহীজলা মূল ফটকে ব্রাউন সুগার সহ আটক যুবক

আগরতলা, ১০ এপ্রিল: নেশা সামগ্রী সেবন করতে গিয়ে জনতার হাতে আটক এক যুবক। আজ সিপাহীজলা মূল ফটকের সামনে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।।

প্রসঙ্গত, সিপাহীজলা অভয়ারণ্যের পিকনিক স্পটে নেশাখোরদের আসর। প্রতিদিন বখাটে উশৃংখল যুবকরা প্রকাশ্যে নেশায়। আসক্ত হয়ে থাকে এই এলাকায়। কর্তৃপক্ষ উদাসীন বাধ্য হয়ে স্থানীয় কিছু যুবকরা সেই নেশাগ্রস্থ যুবকদের আটক করে। কাঠফাটা রোদে নেশাখোররা তাদের নেশা সেবন করতে একমাত্র স্থান বেছে নিয়েছেন সিপাহীজলার পিকনিক স্পট সহ মূল ফটকটি।

আজ সেখানে সৌরভ দাস নামে চড়িলামের এক যুবক ব্রাউন সুগারের ইঞ্জেকশন ও নেশার সিরিজ দিয়ে নেশা সেবন করার সময় স্থানীয়রা তাকে আটক করে। বর্তমানে সিপাহীজলা মূল ফটকটি এখন নেশার আখড়াই সম্পূর্ণ পরিণত হয়েছে। কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন নিচ্ছেন না কোন প্রশাসনের সহায়তা।সেটা কি ভয়ের নাকি বাঁকা পথে টাকা ইনকামের ধান্দা!