নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল:
কংগ্রেসের কুকর্মের কারণেই এক দেশ এক নির্বাচন বন্ধ হয়েছে দেশে। এটি আগেও হত, নতুন কোনো বিষয় নয়। ‘এক দেশ, এক নির্বাচন’- শীর্ষক বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা চক্রে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব।
তিনি বলেন, বিরোধীরা এক দেশ এক নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটি নতুন কোনো বিষয় নয়। এর আগেও দেশে এভাবেই নির্বাচন হতো। কিন্তু কংগ্রেসের কুকর্মের কারনে বিভিন্নভাবে এই এক দেশ এক নির্বাচনের বিষয়টি বন্ধ হয়েছে। এর ফলে সাধারণ নাগরিক সহ গোটা দেশের উন্নয়ন হবে।

