News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বাইক চালকের
Image

পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বাইক চালকের

আগরতলা, ৪ এপ্রিল: লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের । আজ সকালে লরি ও বাইকের সংঘর্ষে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই বাইক চালক। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকাল আটটা নাগাদ আমতলী থানার অন্তর্গত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আগরতলা- সাব্রুম জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে যাচ্ছিল এক যুবক। তখন দ্রুতগতিতে আসা যুবকটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে দুর্ঘটনার কবলে পড়ে। ওই ঘটনায় যুবকটি লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা আমতলী থানায় এবং বাধারঘাট দমকলবাহিনীকে খবর দিয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়েছে দমকল কর্মীরা এবং পুলিশ। দমকলকর্মীরা লরির চাকার নিচ থেকে যুবকটিকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে গিয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা যুবকটির সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন।মৃতের নাম কিষান সরকার (১৭)। বাড়ি আমতলী থানাধীন রায়েরমুড়া গাবতলী এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারের সাথে।

এদিকে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ লরি এবং বাইক উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। এদিকে ঘটনার পর লরি চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে। ওই ঘটনায় আমতলী থানার পুলিশ একটি মামলা নথিভুক্ত করে ঘাতক লরি চালককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Releated Posts

এডিসি এলাকা বিজেপি মুখী, মানুষের আস্থা স্পষ্ট : কৃষিমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল:  বিরোধী দল জয়ী হলে আবার তারা বঞ্চনার মিথ্যা অভিযোগ তুলবে এতে বার বার ক্ষতি হচ্ছে…

ByByReshmi Debnath Apr 6, 2026

উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন। ভারতীয় জনতা পার্টির নীতি আগে…

ByByReshmi Debnath Apr 6, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

বকেয়া বিলের দাবিতে সিপাহীজলায় এজিএমকে ঘেরাও ঠিকাদারদের, ১০ এপ্রিল থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি

বিশালগড়, ৬ এপ্রিল: বকেয়া বিলের দাবিতে সিপাহীজলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসের এজিএম মৃত্যুঞ্জয় দাসকে ঘেরাও করলেন ইলেকট্রিক ঠিকাদাররা।…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top