News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাসামগ্রী সহ দুই যুবক আটক, পুলিশে ধীর প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ
Image

নেশাসামগ্রী সহ দুই যুবক আটক, পুলিশে ধীর প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ

শান্তিরবাজার, ২৪ মার্চ: শান্তির বাজার মহকুমার রাজাপুর ভিলেজ এলাকায় নেশাসামগ্রী সহ দুই যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। নতুন করে গঠিত নেশাবিরোধী কমিটির উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। গত রবিবার, স্থানীয় বাসিন্দাদের আলোচনাক্রমে এই কমিটি গঠন করা হয় এবং সোমবার রাতের এই ঘটনায় এলাকাবাসী তাদের দায়িত্ব পালন করেন।

জানা গেছে, রাজাপুর এলাকায় দীর্ঘদিন ধরে নেশাসামগ্রীর ব্যবসা চলছিল। পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে, এলাকাবাসী পুরুষ ও মহিলাদের নিয়ে একটি কমিটি গঠন করে। এর পরের দিন সোমবার রাতে নবজিৎ দের্বমা ও সপ্তম দের্বমা নামের দুই যুবককে আটক করে স্থানীয়রা। তাদের কাছ থেকে কিছু পরিমাণ নেশাসামগ্রী উদ্ধার করা হয় এবং পরে নবজিৎ দের্বমার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশাসামগ্রী উদ্ধার করা হয়।

তবে, এলাকাবাসীর অভিযোগ, নেশাসামগ্রী উদ্ধারের পরেও শান্তির বাজার থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিকদের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, পুলিশের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছেন। বিগত দিনগুলোতেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায়, এলাকার মানুষ মনে করেন যে কিছু পুলিশ কর্মী নেশাকারবারীদের থেকে অর্থ গ্রহণ করে তাদের প্রতি উদাসীন।

এমনকি, সোমবার রাতের ঘটনাটি জানানো হলেও পুলিশ প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়, যার ফলে স্থানীয়রা পুলিশের গরিমসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে, পুলিশকে নেশাকারবারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। শান্তির বাজার থানার অধীনে অন্যান্য এলাকায়ও নেশাব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে, যা পুলিশ অবহেলা করে দেখছে।

এখন দেখার বিষয়, রাজাপুর ভিলেজের লোকজনের সক্রিয় ভূমিকার পর পুলিশ কতটুকু কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং নেশাকারবারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।

Releated Posts

শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বর্তমান ডিজিটাল যুগে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তার মধ্যেই অন্যতম…

ByByReshmi Debnath Apr 5, 2026

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৫ বছরের কিশোর শুভম দাসের। শান্তিরবাজারের…

ByByReshmi Debnath Apr 5, 2026

ধর্মনগরে আমরা বাঙালী দলের জনসংযোগ, প্রার্থী বিভাস রঞ্জন দাসের পক্ষে ভোটের আহ্বান

ধর্মনগর, ৫ এপ্রিল : আমরা বাঙালী দলের উদ্যোগে রবিবার ধর্মনগরের বিবেকানন্দ রোড, কদমতলা স্ট্যান্ড, চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath Apr 5, 2026

ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য প্রয়াত, শোক জ্ঞাপন কংগ্রেসের

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top