News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভায় মন্ত্রী রতন লাল নাথ বিরোধী দলনেতার উদ্দেশ্যে যে শব্দ ব্যবহার করেছেন তা অসংসদীয় নয়: বিজেপি
Image

বিধানসভায় মন্ত্রী রতন লাল নাথ বিরোধী দলনেতার উদ্দেশ্যে যে শব্দ ব্যবহার করেছেন তা অসংসদীয় নয়: বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ:
বিধানসভায় মন্ত্রী রতন লাল নাথ বিরোধী দলনেতার উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন তা অসংসদীয় নয়। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন বিজেপি প্রদেশ প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, এই বিধানসভায় অসংসদীয় আরো বহু শব্দচয়ন এবং ব্যবহারের ঘটনা অতীতে রয়েছে। সেগুলি বিরোধী দল সিপিআইএম করেছে।

তিনি আরো বলেন, মন্ত্রী রতন লাল নাথ যে কথা বলেছেন সেখানে সিপিআইএম- র জাত নিয়ে কথা বলেছেন। সিপিআইএম এর জন্য মন্ত্রী যা বলেছেন তা সঠিক বলেছেন। কারণ অতীতে বিধানসভায় ওয়েল টপকে গিয়ে আক্রমণ করার মতো ঘটনা ঘটিয়েছিলেন সিপিআইএম বিধায়কগণ। জনজাতিদের নিয়ে বিরোধী জননেতা যে কথা বলেছেন সেটিকেও খন্ডন করেন নবেন্দু বাবু। তাঁর কথায়, জনজাতিরা সিপিআইএমকে বর্জন করেছে। পাহাড়ে বামেদের অস্তিত্ব নেই। জনজাতিদের উন্নয়নে কোনো উদ্যোগ গ্রহন করেনি বামেরা। জনজাতিদের উন্নয়ন সাধিত করেছে সিপিআইএম।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, মন্ত্রী রতন লাল নাথ জনজাতিদের উদ্দেশ্যে কোনো কথাই বলেননি। সেখানে জনজাতিদের উল্লেখ করেন করেননি মন্ত্রী। বিরোধী দলনেতা এবং বাম দল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এর তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি।

Releated Posts

ছাওমনুতে জল ও বিদ্যুতের তীব্র সংকট, চরম দুর্ভোগে ৩৫টি পরিবার

আগরতলা, ৭ এপ্রিল : ধলাই জেলার ছাওমনু আরডি ব্লকের অন্তর্গত আনন্দ হরির রোয়াজা পাড়ায় দীর্ঘদিন ধরে জল ও…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

গতবারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top