News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জয়পুরে সিপিএমের কর্মীদের উপর হামলায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে এসপিকে ডেপুটেশন
Image

জয়পুরে সিপিএমের কর্মীদের উপর হামলায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে এসপিকে ডেপুটেশন

আগরতলা, ২৪ মার্চ : দক্ষিণ জয়পুরে সিপিএমের কর্মীদের উপর হামলায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে এসপিকে ডেপুটেশন দিলেন বাম নেতৃত্বরা।

প্রসঙ্গত, গত শনিবারে দক্ষিন জয়পুরে সভা করতে গিয়ে দূষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছে সিপিআইএম কর্মীরা।
ওই হামলায় গুরুতর আহত হয়েছেন সিপিএমের পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস, শুভাশিস গাঙ্গুলি সহ প্রায় ১০জন নেতা কর্মী সমর্থক।পরবর্তীতে দোষীদের গ্রেফতারের দাবিতে পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন সিপিএমের কর্মী সর্মথকরা এদিকে, বিজেপিও সিপিএমের কিছু নেতৃত্বের বিরুদ্ধে থানায় পাল্টা মামলা দায়ের করেন।

আজ ওই ঘটনায় হামলায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সিপিআইএমের সদস্যের প্রতিনিধি দল পশ্চিম জেলার এসপির হাতে ডেপুটেশন প্রদান করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএমের এক নেত্রী বলেন, জনগনের স্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে সিপিএমের জয়পুরে একটি পথসভা আয়োজন করেছিল। ওই পথসভায় বিজেপির দুষ্কৃতকারীরা আক্রমণ চালিয়েছে। ওই আক্রমণে একাধিল নেতা কর্মী সর্মথকরা আহত হয়েছেন। এরই প্রতিবাদে আজ দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে এসপির হাতে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন, তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : সাংসদ বিপ্লব 

কলকাতা, ৪ এপ্রিল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Apr 4, 2026

মানুষকে ভুলপথে চালিত করা মথার পেছনে না গিয়ে বিজেপিতে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: যারা মানুষের কাছে ভুল বার্তা দেয়, মানুষকে বিভ্রান্ত করে – এসব পার্টির পেছনে যাবেন না।…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগর এ মানুষ সিপিআইএম ও কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে: মন্ত্রী

ধর্মনগর, ৪ এপ্রিল : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি নির্বাচনী সভায় বক্তব্য…

ByByNews Desk Apr 4, 2026

এডিসি নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই : প্রদ্যোত 

আগরতলা, ৪ এপ্রিল: এডিসি নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। আসন্ন…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top