News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪০১ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে: মুখ্যমন্ত্রী
Image

৪০১ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ মার্চ: ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার উন্নয়ন ও বিকাশে রাজ্য সরকার আন্তরিকভাবে সচেষ্ট ও যত্নশীল। এজন্য রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর পাশাপাশি বিভিন্ন কলেজে আরো ৪০১ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে।

সোমবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

সভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ২,১৬,৭৮,০০০ টাকা আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষাভাষী ছাত্রছাত্রীরা যাতে মাতৃভাষায় পড়াশুনা করতে পারে এরজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষা প্রসারের জন্য সেমিনার, ওয়ার্কশপ এবং ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার বিভিন্ন পুস্তিকা প্রকাশে গুরুত্ব দেওয়া হয়েছে। এরজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রয়োজন রয়েছে।

তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী আরো জানান, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীনে বর্তমানে ২৫টি সরকারি ডিগ্রি কলেজ, ৫টি প্রফেশনাল ডিগ্রি কলেজ, ৬টি পলিটেকনিক ইনস্টিটিউট, ১টি ডিগ্রি টেকনিক্যাল ইন্সটিটিউট এবং ৩টি এনসিসি ইউনিট রয়েছে। রাজ্যের এসকল কলেজ ও প্রতিষ্ঠানগুলিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে সুইপিং, ক্লিনিং স্টাফ, সিকিউরিটি গার্ড, কুক সহ বিভিন্ন পদে ৪৭৩ জন কর্মচারীকে অর্থ দপ্তরের অনুমোদন পাওয়ার পর নিয়োগ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, ২০২৪ – ২৫ অর্থ বছরে রাজ্য সরকার ৪১ জন গ্রুপ সি কর্মচারী এবং ১৩৭ জন মাল্টি টাস্কিং (গ্রুপ ডি) কর্মচারীকে জেআরবিটির মাধ্যমে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে থাকা বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানে নিযুক্ত করেছে। এর পাশাপাশি ২০২২ – ২৩ অর্থ বছরে ১০০ জন সহকারী অধ্যাপককে রাজ্যের বিভিন্ন কলেজে নিয়োগ করেছে রাজ্য সরকার। এছাড়াও ২০১ জন সহকারী অধ্যাপক পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে আরো ২০০ জন সহকারী অধ্যাপক পদ সৃষ্টির জন্য অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। ইতিমধ্যে ১৩টি সাধারণ ডিগ্রি কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি) এর কাছে পাঠানো হয়েছে। আর যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজ্য সরকার বরাবরই স্থায়ী পদে নিয়োগের জন্য সর্বদা সচেষ্ট রয়েছে।

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top