News Flash

Image

জাগ্রত কালী মন্দিরে চোরের হানা

আগরতলা, ১৬ মার্চ : গকুলনগর পন্ডিত চৌমুহনি এলাকার জাগ্রত কালী মন্দিরে শনিবার গভীর রাতে চোরের হানা। গত কিছুদিন ধরে গকুলনগর এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কিত। সম্প্রতি, এই এলাকায় একাধিক চুরির ঘটনার পর রবিবার সকালে কালী মন্দিরে চুরির ঘটনা সামনে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিশি কুটুম্বের একটি দল গভীর রাতে মন্দিরের তালা ভেঙে প্রবেশ করে এবং প্রণামি বাক্সটি চুরি করে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নজরে আসার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। বিশালগড় থানার পুলিশ জানিয়েছে, তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন। চুরির সংখ্যা বাড়তে থাকায় এই অঞ্চলে পুলিশের উপস্থিতি আরও জোরালো করার দাবিও উঠেছে।

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top