News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় এক পরিবারের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ
Image

জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় এক পরিবারের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ

উদয়পুর, ৬ মার্চ : কাঁকড়াবন থানার একটি গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় শাশুড়ি, পুত্রবধূ এবং আরেক পরিবারের সদস্যদের উপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে।

জানা গেছে, দীর্ঘদিন আগে এক পরিবার অন্য এক পরিবারের কাছে জমি বিক্রি করেছিল। তবে জমির পুরো টাকা পরিশোধ না হওয়ায়, বিক্রেতা পরিবার জমির মালিকানা সমাপ্ত করেনি। গতকাল, জমির ক্রেতা ওই জমি দখল নিতে গেলে দুপক্ষের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়।

এই পরিস্থিতিতে, ক্রেতা পক্ষের সদস্যরা জমি বিক্রেতার পরিবারের তিন সদস্যকে হাত বেঁধে পেটাতে শুরু করে। প্রতিবেশীরা দ্রুত পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্যাতিতদের উদ্ধার করে।

এ বিষয়ে কাঁকড়াবন থানার পুলিশ জানায়, ঘটনার পর তদন্ত শুরু করা হয়েছে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

আগরতলা, ৯ এপ্রিল: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র উদ্যোগে আজ থেকে শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের নিয়ে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মথার বিদায় নিশ্চিত, আগামী ১২ এপ্রিল ইতিহাস সৃষ্টি করবে এডিসির জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভ্রষ্টাচার, মিথ্যাচার সহ বিগত দিনে যে ধরনের কাজ করেছে মথা এর জন্য এবার এডিসিতে তাদের…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগরে দুঃশাসনের অবসান হবেই, জনগণের জয় নিশ্চিত : সিপিআই(এম) প্রার্থী

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপ নির্বাচনে জনগণের জয় নিশ্চিত। মানুষ এখন মুক্তি চাইছে, আর দুঃশাসনের অবসান হবেই। আজ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top