আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: আজ বিকেলে চান্দিনামুড়া এলাকায় বিদ্যুৎ ট্রান্সফারের কারণে ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয়রা জানান, বিদ্যুৎ নিগমের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, যার কারণে এলাকার জনবহুল অংশে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
এলাকার বাসিন্দারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত অগ্নি নির্বাপক দপ্তরে ফোন করেন। তবে, সময়মতো অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে না আসলে আগুনের কড়াল গ্রাসে চান্দিনামুড়ার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারতো, এমনটি আশঙ্কা করেছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্সফরমারের সমস্যার কারণেই হয়তো এই অগ্নিকান্ড ঘটেছে। তবে অগ্নি নির্বাপক কর্মীদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

