News Flash

Image

ব্রাউন সুগার সহ গ্রেফতার নেশা কারবারি

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : ব্রাউন সুগার সহ গ্রেফতার এক ১ নেশাকারবারি। ঘটনাটি ঘটেছে বামুটিয়ায়। লেফুঙ্গা থানার বামুটিয়া পুলিশ ফাঁড়ি নেশাবিরোধী অভিযানে ব্রাউন সুগার সহ এক কুখ্যাত নেশাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকা থেকে ওই নেশাকারবারিকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া সহ বিশাল পুলিশ বাহিনী।

সিভিল ইউনিফর্মে কাদা জমি মারিয়ে বামুটিয়ার কুখ্যাত নেশা কারবারি উত্তম বিশ্বাসকে ধাওয়া করে কব্জায় তুলতে সক্ষম হন বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া। পরবর্তী সময় এই অভিযান নিয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্পেতে বসে পুলিশ ১১.২১ গ্রাম ব্রাউন সুগার সহ নেশাকারবারি উত্তম বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে তল্লাশি চালিয়ে এই ব্রাউন সুগার উদ্ধার হয়। তার বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বর্তমান ডিজিটাল যুগে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তার মধ্যেই অন্যতম…

ByByReshmi Debnath Apr 5, 2026

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৫ বছরের কিশোর শুভম দাসের। শান্তিরবাজারের…

ByByReshmi Debnath Apr 5, 2026

ধর্মনগরে আমরা বাঙালী দলের জনসংযোগ, প্রার্থী বিভাস রঞ্জন দাসের পক্ষে ভোটের আহ্বান

ধর্মনগর, ৫ এপ্রিল : আমরা বাঙালী দলের উদ্যোগে রবিবার ধর্মনগরের বিবেকানন্দ রোড, কদমতলা স্ট্যান্ড, চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath Apr 5, 2026

ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য প্রয়াত, শোক জ্ঞাপন কংগ্রেসের

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top