News Flash

Image

লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি:
আগরতলা ক্যাম্পের বাজার গজারিয়া এলাকা থেকে একজন ড্রাগস ব্যবসায়ীকে আটক করেছে এডিনগর থানার পুলিশ।

রাজ্যের বিভিন্ন স্থানে নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এডিনগর থানার পুলিশ আজ সকাল ১০ টা নাগাদ গজারিয়া ক্যাম্পের বাজার এলাকা থেকে এক যুবককে আটক করেছে। তার কাছ থেকে ব্রাউন সুগার সহ লক্ষাধিক টাকার নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। আটক নেশা কারবারির নাম বিশ্বজিৎ দে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।

পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তাদের নাম উদ্ধার করার চেষ্টা করবে পুলিশ।
_______

Releated Posts

বিলোনিয়ায় কম্পিউটার ল্যাব ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্তের দাবি

বিলোনিয়া, ৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় কম্পিউটার ল্যাবের নতুন ভবন নির্মাণকে ঘিরে নিম্নমানের কাজের গুরুতর অভিযোগ উঠেছে। ভারত…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

“গণতন্ত্র বাঁচাতে বিজেপিকে হারান”—সাংবাদিক সম্মেলনে সিপিআই(এমএল)

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি সাধারণ নির্বাচন এবং ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সোমবার এক সাংবাদিক সম্মেলন…

ByByReshmi Debnath Apr 6, 2026

রাজঘাটে শক্তি প্রদর্শন তিপ্রা মথা প্রার্থী ই.এম রুনিয়েল দেববর্মার

আগরতলা, ৬ এপ্রিল : এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজঘাট এলাকায় ব্যাপক শক্তি প্রদর্শন করলেন তিপ্রা মথা দলের প্রার্থী…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

তিপরা মথায় যোগ দিলেন বিজেপির মন্ডল সভাপতি ডা. রতি মোহন ত্রিপুরা

আগরতলা, ৬ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কার মুখে পড়ল ভারতীয় জনতা পার্টি। দলের প্রতিষ্ঠা দিবসের দিনই বিজেপি…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top