News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর ত্রিপুরায় নবজাতক উদ্ধার, ঝোপের মধ্যে ফেলে গেল নিষ্ঠুর স্বজনেরা
Image

উত্তর ত্রিপুরায় নবজাতক উদ্ধার, ঝোপের মধ্যে ফেলে গেল নিষ্ঠুর স্বজনেরা

পানিসাগর, ১৭ ফেব্রুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন জলাবাসা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একটি ফুটফুটে সদ্যজাত কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় এলাকার একজন মহিলা শিশুটিকে উদ্ধার করেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন জলাবাসা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের রাস্তার পাশে একটি ফুটফুটে সদ্যজাত কন্যা শিশুকে ফেলে গেছে কে বা কারা। সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ স্থানীয় এলাকার এক মহিলা শিশুটির কান্না শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পান শিশুটি রাস্তার পাশের ঝোপের মাঝে পড়ে রয়েছে।

ওই মহিলা জানিয়েছেন, শিশুটির শরীরে পিঁপড়ার দল কিলবিল করছিল। তখন তিনি আশপাশের লোকজনদের ডেকে নিয়ে আসেন। খবর দেওয়া হয় পানিসাগর দমকল অফিসে। খবর পেয়ে দমকল কর্মীরা সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

এদিকে, চাইল্ড প্রটেকশন ইউনিট থেকে হাসপাতাল কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। শিশুটি সুস্থ হয়ে উঠলে জরুরি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তারা।

এই হৃদয়বিদারক ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সদ্যজাত শিশুটিকে কেন এভাবে ফেলে দেওয়া হলো, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

Releated Posts

এডিসি নির্বাচনে বিজেপির প্রভারী দায়িত্বে লতা উসেন্দি

আগরতলা, ৪ এপ্রিল : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টি.টি.এ.এ.ডি.সি) নির্বাচনে বিজেপির তরফে বড় সাংগঠনিক সিদ্ধান্ত…

ByByNews Desk Apr 4, 2026

রাতের আঁধারে রক্তাক্ত পরিণতি, মাছ ধরতে গিয়ে নৃশংস খুন মাঝবয়সী ব্যক্তি, থমথমে কদমতলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল:  উত্তর ত্রিপুরার কদমতলা যেন এক রাতেই আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। দক্ষিণ কদমতলা গ্রাম…

ByByNews Desk Apr 4, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে: খাদ্য দপ্তরের বিশেষ সচিব

আগরতলা, ৪ এপ্রিল: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রতিদিন মজুত (স্টক) ও সরবরাহের…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগরে কংগ্রেসের বিশাল জনসভা, চয়ন ভট্টাচার্যের সমর্থনে শীর্ষ নেতৃত্বের প্রচার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: আসন্ন ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে চরমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। সেই…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top