News Flash

  • Home
  • Budget 2025
  • বিহারকে একাধিক প্রকল্প উপহার অর্থমন্ত্রীর 

বিহারকে একাধিক প্রকল্প উপহার অর্থমন্ত্রীর 

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): শনিবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন বিহারকে একাধিক প্রকল্প উপহার দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, বিহারে তৈরি হতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজির রিসার্চ সেন্টার। এছাড়াও, সম্প্রসারিত করা হবে আইআইটি পাটনা। বিহারে তৈরি হবে গ্রিনফিল্ড বিমানবন্দর, হবে পাটনা বিমানবন্দরের উন্নয়ন, ঘোষণা অর্থমন্ত্রীর।

উল্লেখ্য, চিরাচরিত বই-খাতা নয়, ২০২৫-এও ট্যাবে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার সকালে কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে মন্ত্রকের বাইরে ‘বইখাতা’-র পরিবর্তে ট্যাব হাতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলাকে। মন্ত্রক থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান নির্মলা। অর্থমন্ত্রীকে নিজে হাতে দই-চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি মুর্মু। এরপর বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করেন নির্মলা।

Releated Posts

অসমে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাহুলের, ‘জমি লুটে কর্পোরেটদের দিচ্ছে সরকার’ অভিযোগ

গুয়াহাটি, ২ এপ্রিল(আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার কর্বি আংলং জেলার বোকাজানে…

ByByNews Desk Apr 2, 2026

ট্রাম্পের ইরান সতর্কবার্তার পর সোনা-রুপোর দামে ধস, এমসিএক্সে বড় পতন

মুম্বই, ২ এপ্রিল(আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ইরান ইস্যুতে কড়া সতর্কবার্তার পর বৃহস্পতিবার সোনা ও রুপোর দামে বড়সড়…

ByByNews Desk Apr 2, 2026

ভবানীপুরে আজ মনোনয়ন দাখিল শুভেন্দু অধিকারীর, উপস্থিত থাকবেন অমিত শাহ

কলকাতা, ২ এপ্রিল(আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে আজ মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী…

ByByNews Desk Apr 2, 2026

কলকাতায় বড়সড় অভিযান, ৪.৫ কোটির বেশি বিদেশি মুদ্রা উদ্ধার; আটক ৩

কলকাতা, ১ এপ্রিল(আইএএনএস): শহরের বুকে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করল আয়কর দফতর। ঘটনায় তিনজনকে…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top