আগরতলা, ১ ফেব্রুয়ারি : নিজ বাড়িতে আত্মঘাতী হল এক যুবক। মৃত যুবকের নাম মাসুম আলম। এই আত্মহত্যার ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তরের চুড়াইবারি থানাধীন ফুলবাড়ী গ্রামে।
শনিবার সাত সকালে চুড়াইবারি থানাধীন ফুলবাড়ী গ্রামের পাঁচ নং ওয়ার্ডে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করল মাসুম আলম নামে এক যুবক। তার বয়স (১৮)। পিতা আব্দুল বারী। এই ঘটনার বিষয়ে পরিবারের লোকজন থেকে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে ওই বাড়িতে থাকা একটি ছোট মেয়ে শুনতে পায়া গাছে মোবাইল বাজছে। এই মোবাইলের শব্দ শুনে ছোট মেয়েটি গিয়ে দেখে বাড়ি থেকে ২০-৩০ মিটার দুরে মাসুম আলম গাছে দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। এরপরই ছোট মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য কদমতলা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের মর্গে নিয়ে যায়।
কিন্তু কি কারণে মাসুম আলম আত্মঘাতী হয়েছে, সেই বিষয়ে পরিষ্কার বলতে পারেনি পরিবারের মানুষ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

