সিপাইপাড়ায় তরুণী বধূর রহস্য মৃত্যু, কাঠগোড়ায় স্বামী

আগরতলা, ২৭ জানুয়ারি: সিপাইপাড়ার তরুণী বধূ রেশমী দেববর্মার মৃত্যু ঘিরে রহস্যের জাল ঘনিয়ে উঠেছে। গত ১৯ জানুয়ারি রেশমীর মৃতদেহ উদ্ধারের পর তার স্বামী শৈলেন দেববর্মার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তে প্রাথমিক অনুমান তরুণীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু মৃতার পরিজন এই রিপোর্টকে প্রত্যাখ্যান করে শৈলেনকেই মেয়ের মৃত্যুর জন্য দায়ী করেছে। তারা শৈলেনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে। মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত না হয়ে তারা শৈলেনকে হেফাজতে নিচ্ছেন না।