News Flash

  • Home
  • দিনের খবর
  • কালিম্পঙে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ জনের মৃত্যুর আশঙ্কা, ভস্মীভূত একাধিক বাড়ি
Image

কালিম্পঙে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ জনের মৃত্যুর আশঙ্কা, ভস্মীভূত একাধিক বাড়ি

কালিম্পং, ২৮ ডিসেম্বর (হি.স.): কালিম্পংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃত্যু একই পরিবারের ৩ জনের৷ এক নিমেষে সব শেষ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের পেডংয়ের লোয়ার নিয়ংয়ে! ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷

পেডং থেকে অনেকটা নীচে জেলার পেডং ব্লকের লোয়ার নিয়ঙ নামে এক প্রত্যন্ত গ্রামে এই ঘটনা ঘটে। বাবা-মায়ের সঙ্গে ঘরেই ঘুমোচ্ছিল ছোট্ট শিশু কন্যা। নিমেষের মধ্যে আগুনে পুরো বাড়ি ছাই হয়ে যায়। ঘরেই মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিন জনের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যু হয়েছে রামকুমার বিশ্বকর্মা (৪২), তাঁর স্ত্রী লীলা দর্জি (৩৪) ও তাঁদের তিন বছরের কন্যা সন্তানের। দম্পতির আর এক সন্তান লাভা বাজারে তার দাদুর বাড়িরে থাকায় ওই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে।

শনিবার ভোর রাতে ঘুমিয়ে থাকার সময়ই ঘরের উনুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কাঠের ঘর হওয়ায় মুহুর্তে আগুন গোটা ঘরকে গ্রাস করে। ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিনজনের বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এই ঘটনার কথা জানতে পারে প্রশাসন। তারপরই তড়িঘড়ি করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হয় কালিম্পং জেলা হাসপাতালে। ফরেনসিক টিমকেও ডাকা হয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি৷

বাবা-মা ও সন্তানের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া পড়েছে গোটা পরিবারে৷ পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক বালাশুভ্রমণিয়ম টি বলেন, “ঘটনার পরই পুলিশকে পদক্ষেপ করতে বলা হয়েছে। দম্পতির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সবরকম সহযোগিতা করা হবে।”

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top