News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জম্পুই হিলে খাদে পড়লো গাড়ি, আহত পশ্চিমবঙ্গের তিন পর্যটক
Image

জম্পুই হিলে খাদে পড়লো গাড়ি, আহত পশ্চিমবঙ্গের তিন পর্যটক

কাঞ্চনপুর, ২৬ ডিসেম্বর : জম্পুই হিলে ঘুরতে এসে গুরুতর আহত হলেন পশ্চিমবঙ্গের তিন পর্যটক। যান দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের গাড়ি ১০০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়েছেন চালক সহ চারজন।

ঘটনার বিবরণে জানা যায়, জম্পুই হিলে ঘুরতে এসেছিলেন পশ্চিমবঙ্গের একই পরিবারের তিনজন সদস্য। জম্পুই হিল পরিদর্শনে যাচ্ছিলেন তারা। যাওয়ার পথে সাতকিলো এলাকায় যান দুর্ঘটনায় টিআর-০৭-এফ-০২৬৮ নম্বরের তাদের গাড়িটি ১০০ ফুট নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনা প্রত্যক্ষ করতে পেরে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়দের সাহায্যে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠিয়েছেন।

ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য এবং গাড়িচালক রয়েছেন। আহতরা পশ্চিমবঙ্গের সোদপুরের বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন ব্রতনু সরকার (৫০), ললিতা ঘোষ (৪১), এবং তাদের সন্তান একব্রত দাস (৮)। আহত হয়েছেন গাড়ি চালক প্রসেনজিৎ সাহাও। তাদের আঘাত গুরুতর বলে জানা গেছে।

Releated Posts

এডিসি এলাকা বিজেপি মুখী, মানুষের আস্থা স্পষ্ট : কৃষিমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল:  বিরোধী দল জয়ী হলে আবার তারা বঞ্চনার মিথ্যা অভিযোগ তুলবে এতে বার বার ক্ষতি হচ্ছে…

ByByReshmi Debnath Apr 6, 2026

উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন। ভারতীয় জনতা পার্টির নীতি আগে…

ByByReshmi Debnath Apr 6, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

বকেয়া বিলের দাবিতে সিপাহীজলায় এজিএমকে ঘেরাও ঠিকাদারদের, ১০ এপ্রিল থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি

বিশালগড়, ৬ এপ্রিল: বকেয়া বিলের দাবিতে সিপাহীজলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসের এজিএম মৃত্যুঞ্জয় দাসকে ঘেরাও করলেন ইলেকট্রিক ঠিকাদাররা।…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top